চলতি মাসে ডেঙ্গুতে আটজনের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের আটজনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১ জন, ১১ জন, বাকিরা ঢাকার বাহিরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৭৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হাসপাতাল ছেড়েছে ৫২৯ জন রোগী। আর ডেঙ্গুতে এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত