বিআরটি প্রকল্প জুন মাসের মধ্যে চালু : কাদের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৩৮ এএম

সরকারের মেগা প্রকল্পের মধ্যে এক যুগেও কাজ শেষ না হওয়া বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এ বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীর সেতু ভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন আগের মতো নিচের অংশের আর ভোগান্তি নেই। আমরা আশা করছি জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। তা ছাড়া এখন অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের কাজ করা হবে। এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শুরু হয়ে গেছে। আর ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৩০ শতাংশ কাজ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু হওয়ায় দেশের অর্থনৈতিক চাকা উন্নতি হয়েছে। প্রতিদিন এখন দুই কোটির মতো টোল আদায় হচ্ছে পদ্মা সেতু থেকে। আর পদ্মা সেতু শুরু থেকে এ পর্যন্ত সেতুতে ১ হাজার ২৫২ কোটি টাকা টোল আদায় করা হয়েছে। আর টানেল থেকে ১০ লাখ টাকা আসছে।’ সামনে এই টাকার সংখ্যা বাড়বে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত