জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও সহিংসতার বিষয়টি আবার এসেছে। মুখপাত্র স্টিফেন দেজারিক এ প্রশ্নের জবাবে সহিংসতাকে প্রশ্রয় না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন। সহিংসতা পরিহার করতে সব দলের প্রতি আহ্বান জানান তিনি।
গত সোমবার ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করে বলেন, ‘এই মাসের শুরুতে বাংলাদেশ সফলভাবে তার সাধারণ নির্বাচন সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন ভ-ুলের চেষ্টা করেছে।
জবাবে মুখপাত্র বলেন, যা হয়েছে তা নিয়ে আর কথা বলার দরকার নেই।
তিনি ওই সাংবাদিকের কাছে সুনির্দিষ্টভাবে তার প্রশ্নটি জানতে চান।
তখন প্রশ্নকারী বলেন, ‘তারা (বিএনপি) বিপুল সংখ্যক হত্যা করেছে...’
মুখপাত্র দেজারিক আবারও সুনির্দিষ্টভাবে প্রশ্ন করতে বলেন ওই সাংবাদিককে।
প্রশ্ন করে ওই সাংবাদিক বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময়
সহিংসতা থেকে
বিরত থাকতে সব
দলের প্রতি আহ্বান
বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে আপনার মন্তব্য জানাবেন কি?’
জবাবে মুখপাত্র বলেন, ‘আপনার একজন সহকর্মী নির্বাচন সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করেছিলেন। আমরা দলগুলোকে সব ধরনের সহিংসতা পরিহার করতে এবং মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান করার বিষয়টি নিশ্চিত করতে আবারও আহ্বান জানাই।’
প্রশ্ন করে সাংবাদিক বলেন, ‘জাতিসংঘ কি গণতান্ত্রিক আন্দোলনের আড়ালে মানুষ হত্যা, ভিড়ের বাস ও ট্রেনে আগুন দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে মনে করে?’
এর জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিই না তা যেই দলই করুক না কেন।’
