মোটরসাইকেলে বান্দরবানের রুমার পর্যটন স্পট বগালেক ও কেওক্রাডং যেতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে বান্দরবানের রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক ।
তিনি আরো জানান, রুমা সদর থেকে বগালেক-কেওক্রাডং পর্যন্ত সড়কে কার্পেটিং এর কাজ চলছে। রাস্তার কাজ এখনো শেষ হয়নি। ফলে অনেক জায়গা পিচ্ছিল । এছাড়াও ওই এলাকার সার্বিক অবস্থা বিবেচনাসহ পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে। তবে স্থানীয় মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে না।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বলেন, সড়কের কাজ শেষ হলে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে।