৩০ টাকা কেজিতে চাল পাবে এক কোটি পরিবার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম

দেশের এক কোটি পরিবারকে প্রতি‌কে‌জি চাল ৩০ টাকা, ডাল ৬০ টাকা এবং প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ বুধবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য- চাল, ভোজ্যতেল ও ডাল সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। জানুয়ারি মাসে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে সয়াবিন বা রাইসব্রান তেল, মসুর ডাল ও চাল বিক্রি করা হবে।

নির্দেশনা অনুযায়ী জানুয়ারি মাসে একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল ও ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন বা রাইসব্রান তেল কিনতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত