মাফলারে ঝুলছিল নবম শ্রেণির ছাত্র

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০১:০৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁস দিয়ে নাইম তালুকদার (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। রবিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সখীপুর পৌর এলাকার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নাইম ওই এলাকার প্রবাসী আব্দুল গফুর তালুকদারের বড় ছেলে এবং সখীপুর সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের নবম শ্রেণীর ছাত্র।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবার সাথে খাওয়া-দাওয়া করে ঘুমাতে যায় নাইম। ভোররাতে পরিবারের সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। 

সখীপুর থানার এসআই মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত