জীবন কৃতি সম্মান পেলেন লিয়াকত আলী লাকী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ এএম

ভারতের নাট্য সংগঠন সুখচর পঞ্চম প্রদত্ত ‘জীবন কৃতি সম্মান’ পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

কলকাতার নাট্য সংগঠন সুখচর পঞ্চম তাদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে দর্শকের দরবার ২৯ বর্ষ পর্বে ‘জীবন

কৃতি সম্মান’ প্রদান করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান, শিল্পবন্ধু ঋদ্বিমান ও শিশুবন্ধু ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীকে।

গত ২১ জানুয়ারি ২০২৪ সন্ধ্যায় কলকাতায় এ সম্মাননায় ভূষিত হন তিনি। এর আগে এই জীবন কৃতি সম্মানপ্রাপ্ত হন উপমহাদেশের খ্যাতিমান রতন থিয়াম ও বাউল সমাজ্ঞী পার্বতী বাউল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত