রূপায়ণ হাউজিং এস্টেটের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:১৬ এএম

রূপায়ণ গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের অ্যানুয়াল বিজনেস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার হবিগঞ্জের দ্য প্যালেস রিসোর্টে এ কনফারেন্স হয়। এতে সভাপতিত্ব করেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল।

বক্তব্য রাখেন অ্যাম্বাসেডর গ্রুপের কো-চেয়ারম্যান ওয়ালিদ মুকাই আলী, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান, সিবিও প্রকৌশলী সাইফুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার কামাল হোসাইন, হেড অব সেলস দেওয়ান হক ফয়সাল ও হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন ওবায়দুর রহমান।

এ সময় রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি জে উল্লাহ বলেন, রূপায়ণ গ্রুপ বছরের শুরুতে বাস্তবভিত্তিক ব্যবসার পরিকল্পনা করে থাকে। সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য যা কিছু প্রয়োজন তা গ্রহণ করা হয়। প্রত্যেক বিভাগের প্রধানকে বার্ষিক বিজনেস প্ল্যান-২০২৪ প্রদান করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস প্রত্যেক বিভাগের প্রধানরা তাদের টিম নিয়ে সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করবেন।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও মো. আলীনূর রহমান বলেন, আমরা ২০২৪ সালের ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছি। বছরের শুরু থেকেই উৎসব-উদ্দীপনা নিয়ে কাজ করার জন্য আমাদের টিম শতভাগ তৈরি।

এর আগে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সব বিভাগীয় প্রধানদের হাতে বার্ষিক কর্মপরিকল্পনা তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিগত বছরে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করায় সেলস টিমসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অ্যানুয়াল বিজনেস কনফারেন্স-২০২৪-এর সমাপ্তি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত