এবারের আফ্রিকা কাপ অব নেশন্সের স্বাগতিক দেশ আইভরি কোস্ট। ঘরের মাঠে টুর্নামেন্টের শুরুটা তারা করেছিল দারুণ এক জয় দিয়ে। তবে গ্রুপ 'এ' তে তিন ম্যাচ শেষে বাদ পড়ার শঙ্কায় আছে দুই বারের চ্যাম্পিয়ন আইভরি কোস্ট।
বাংলাদেশ সময় সোমবার রাতে ইকুয়াটরিয়াল গিনি ৪-০ গোলে হারিয়েছে আইভরি কোস্টকে। ম্যাচে জোড়া গোল করেন এমিলিও নুয়ে।
নিজেদের গ্রুপে তিনে আছে স্বাগতিকরা। আফ্রিকা কাপ অব নেশন্সে ছয় গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং তিনে থাকা সেরা চারটি দল যাবে শেষ ষোলোতে। তিনে থাকা সেরা চার দলের মধ্যে থাকাটা এখন আইভরি কোস্টের নিজেদের হাতে নেই।
তাদের অপেক্ষা করতে হচ্ছে অন্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলের উপর।
