একে একে প্রকাশিত হচ্ছে আইসিসির বর্ষসেরা দলীয় পুরস্কারগুলো। পুরুষ ও নারী ওয়ানডে দলের পর এবার ঘোষিত হল বর্ষসেরা পুরুষ টেস্ট দল। স্বাভাবিকভাবেই যাতে গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলীয় ক্রিকেটারদের আধিক্য। জায়গা পেয়েছেন সেই দলের পাঁচজন।
রয়েছেন ক্রিকেটকে বিদায় জানানো ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। অবসর নেওয়ার আগেই গত বছরে পুরো বিধ্বংসীরূপে ছিলেন ব্রড। কিউইদের বিপক্ষে দুই টেস্টেই চারটি করে উইকেট, আইরিশদের বিপক্ষে পাঁচ উইকেট আর অ্যাশেজে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়ার কারিগর ব্রড শেষ বছরে খেলা আট টেস্টে উইকেট শিকার করেন ৩৮টি। দলটির অধিনায়ক হিসেবে আছেন প্যাট কামিন্স। আইসিসির ওয়েবসাইটে আজ প্রকাশিত হয়েছে এই একাদশ।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল:
উসমান খাজা (অস্ট্রেলিয়া), দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), রবীন্দ্র জাদেজা (ভারত), অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া) (উইকেটকিপার), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) (অধিনায়ক), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)
