হাসপাতালে ফারুকী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১২:১১ এএম

সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। জানান, ফারুকী স্ট্রোক করেছেন এবং তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। 

তিশা জানান, ফারুকীর সিটি এনজিওগ্রাম করা হয়েছে। মঙ্গলবার সকালে অভিনেত্রী বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসকরা এও বলেছেন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।’

ওইদিন রাতে তিশা ফেসবুক পোস্টে জানান, মোস্তফা সরয়ার ফারুকীর স্ট্রোক হয়েছে। তিনি জানান, সোমবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি এনজিওগ্রাম করার পর চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। পরে ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়।

এদিকে ফারুকীর হাসপাতালে ভর্তির খবরে তার অনুসারী চলচ্চিত্র ও নাট্যসংশ্লিষ্টরা সামাজিক মাধ্যমে প্রার্থনা কামনা করেছেন।

ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি। ২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত