রাঙ্গাবালীর পথে পথে অর্ধশতাধিক তোরণ। শুভেছা, অভিনন্দন আর স্বাগত জানিয়ে রং-বেরঙের ব্যানার- ফেস্টুন সাজানো হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানকে বরণ করতেই এ আয়োজন করা হয়।
নতুন মন্ত্রিসভায় নিযুক্ত হওয়ার পর আগামীকাল শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফর উপলক্ষে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার জমকালো প্রস্ততি এভাবেই নেওয়া হয়েছে। জানা গেছে, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। উপজেলা আওয়ামী লীগের আয়াজিত এ সভায় তাকে গণসংবর্ধনা দেওয়া হবে।
কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে পটুয়াখালী-৪ এ ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মত সংসদ সদস্য হন মহিববুর রহমান। পরে চলতি বছর অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবারও দলীয় মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য হয়েছেন। তবে এবারের জয়টা ততটা সহজ ছিল না। তিনবারের সংসদ সদস্য ও সাবক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েছেন তার সঙ্গে। শেষ পর্যন্ত সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুরকে হারিয়ে বিজয়ী হয়ে যান মহিববুর রহমান।
মহিববুর রহমানের বিজয়ের এই আনন্দ আরও নতুন মাত্রা যুক্ত হয় মন্ত্রিসভায় ডাক পাওয়ায়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়ে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। পটুয়াখালী জেলার চারটি আসনের সংসদ সদস্যের মধ্যে শুধু তিনিই এবারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। এছাড়া পুরা বরিশাল বিভাগের মধ্যে মাত্র দুইজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তাদেরই একজন মহিববুর রহমান। এটি ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন।
দুর্যোগপ্রবণ এলাকার সংসদ সদস্য দুর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায় দায়িত্ব পাওয়ায় সবচেয়ে বেশি আনন্দিত পটুয়াখালী-৪ আসনের মানুষ। আর এ কারণই তাকে বরণ করতে জমকালো আয়োজনের প্রস্ততি রাঙ্গাবালীতে।
এদিকে, প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে বরণ করতে উপজেলার প্রবেশদ্বার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে উপজেলা পরিষদ এবং বাহেরচর বাজার পর্যন্ত প্রায় ৮ কিলামিটার সড়কে ৭৫টি তোরণ নির্মাণ করা হয়েছে। উপজলা আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যাগে এসব তোরণ নির্মাণ করা হয়। এছাড়া পথে পথে শুভেচ্ছা ফেস্টুন সাঁটানো হয়েছে। রং তুলির আল্পনায় সাজানো হয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গণ।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. সাইদুজ্জামান মামুন বলেন, ‘পটুয়াখালী-৪ আসনর সংসদ সদস্যকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালায়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করাটা রাঙ্গাবালীর মানুষের জন্য অনেক বড় অর্জন। তাই উৎসাহ-উদ্দীপনা নিয়ে শুধু আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন নয়, প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং লোকজন পথে পথে তোরণ নির্মাণ করেছে। তাকে সংবর্ধনা জানাতে এ উপজেলার সব শ্রেণির মানুষ গভীর আগ্রহীর সাথে অপেক্ষা করছেন।’
