ক্যারিয়ার শুরু করেছিলেন চলচ্চিত্র দিয়ে। এরপর আকস্মিক বিরতি। দীর্ঘ বিরতি কাটিয়ে যখন ফিরলেন তখন দেশের বিনোদন মাধ্যমে অনেকটাই পরিবর্তন। এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। ‘ফিমেল থ্রি’ দিয়ে কয়েক সেকেন্ড পর্দায় উপস্থিত হয়েছিলেন এই শিল্পী, তাতে দর্শককে চোখে আটকে ফেললেন। অনেকেই বুঝতেই পারেননি ‘ধ্যাততেরিকি’র ফারিণ খানই মহল্লায় আগত নতুন তরুণী। মানে ওই নাটকে তাকে দেখা যায় মহল্লায় একটি নতুন ভাড়াটে এসেছে, সেই পরিবারের মেয়ে; যে কি না পাড়ার সবার মাথা ঘুরিয়ে দেয়।
ফারিণ সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন। সমাজের উঁচু-নিচু ভেদাভেদ। পুরো গল্পটা এগোবে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে, যার প্রভাব পড়ে বাকি দুই দম্পতির জীবনে। রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ত্রিভুজের শুটিং। এতে ফারদিনের সঙ্গে জুটি হিসেবে প্রথমবার পর্দায় দেখা যাবে ইমতিয়াজ বর্ষণকে।
ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে ফারিণ বলছেন, ‘চিত্রনায়িকারাও এখন ওয়েব ফিল্মের দিকে মনোযোগী হচ্ছেন, পরীমনি করেছেন, মাহিয়া মাহি আপু করেছেন, তিশা আপু করেছেন, নাম মনে পড়ছে না তবে অনেকেই করেছেন করছেন। শুধু বাংলাদেশেই না ভারতেও অনেকে করছেন দেখতে পাচ্ছি আমরা। এটা খুবই স্বাভাবিক।’
সামনের সময়টা ওয়েবের দখলে থাকবে এমনটাই মনে করেন এই অভিনেত্রী। বললেন, ‘সামনে বাংলাদেশে ওয়েব প্ল্যাটফর্ম অর্থাৎ ওটিটির অবস্থা শুধু ভালোই হবে না, অনেক ভালো হবে। অন্তত আমার পর্যবেক্ষণ বলছে সামনের সময়টাই হবে ওয়েবের এবং আমাদের দেশের বিনোদনের বড় একটা চাহিদা পূরণ হবে এই মাধ্যমে।’
ভারতের ওয়েব ফিল্ম কিংবা ওয়েব সিরিজের সঙ্গে বাংলাদেশে নির্মিত ওয়েব ফিল্ম বা সিরিজের খুব একটা পার্থক্য দেখেন না অভিনেত্রী। তবে বাজেট একটা মুখ্য বিষয়, এটা নিশ্চিত করে বললেন। ফারিণ বলেন, ‘বাংলাদেশের ওয়েব সিরিজ ও ভারতীয় ওয়েব সিরিজের সঙ্গে তো পার্থক্য থাকবেই। একই দেশের চালডালের মধ্যেও তো পার্থক্য রয়েছে তাই না? চালেরও বিভিন্ন স্বাদ আছে, বিভিন্ন জাত আছে। ঠিকই পার্থক্য যদি বের করতে চান এমনই হবে। হয়তো কোনোটা বাংলাদেশের কন্টেন্ট সেরা মনে হতে পারে। আবার কোনোটা ভারতের হতে পারে। তবে বাজেট এখানে একটা মুখ্য বিষয়। বাংলাদেশের যে বাজেট আর ভারতের যে বাজেট এরমধ্যে পার্থক্য তো থাকবেই। এ ছাড়াও গল্প নির্বাচন, প্রেক্ষাপট ইত্যাদি মধ্যে স্বাভাবিকভাবে পার্থক্য গড়ে দেয়। তবে কোয়ালিটির দিক থেকে বলতে পারি আমরাও কম ভালো কাজ বানাচ্ছি না কিন্তু।’
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আরেকটি কাজ করতে যাচ্ছেন ফারিণ। যেটার নাম না বললেও তার ক্যারিয়ারকে দারুণভাবে ঘুরিয়ে দিতে পারে বলে অনুমান করছেন ফারিণ।
আজ থেকেই কাজ থেকেই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।
