সময়ের গল্প বলে যাচ্ছে ‘অসময়’
গল্পটা শুরু হয় তাসনিয়া ফারিণকে দিয়ে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে সে চেষ্টার পরেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। তার বাবা মধ্যবিত্ত তারিক আনাম খানের টানাপোড়েনে সংসারের মধ্যেও ভর্তি হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। ফারিণ তার বিশ্ববিদ্যালয়ের ধনী বন্ধুদের মাধ্যমে না চাইতেও হঠাৎ বিলাসবহুল জীবনে ঢুকে পড়ে। মধ্যবিত্তে বড় হওয়া ঊর্বি কিন্তু এই নতুন জগতের মোহে পড়ে তার জীবনে এক মহাসংকটে পড়ে। তারপর গল্পের চিত্র পাল্টে যায়। শুরু হয় নানা টানাপোড়েন।
একইসঙ্গে গল্পের বাঁকবদলে ক্রাইম রিপোর্টার চরিত্রে শরাফ আহমেদ জীবন ও পুলিশ চরিত্রে ইরেশ যাকেরকে নতুনভাবে দেখা যায়! রীতিমতো পুলিশ সাংবাদিকের অম্ল মধুর কেমিস্ট্রি জমিয়ে তোলে গল্পকে। সেই সঙ্গে গল্পের গুরুত্বপূর্ণ অংশে আইনজীবী চরিত্রে রুনা খান যেন চমক দেখিয়েছেন। অন্যদিকে, তাসনিয়া ফারিণের মা চরিত্রে মনিরা মিঠু ছিলেন যেন সত্যিকারের মধ্যবিত্ত অন্ধ স্বামীভক্ত এক নারী। তবে ক্যামিও চরিত্রে চমকে দিয়েছেন জিয়াউল হক পলাশ। সেইসঙ্গে শিমুল শর্মা, লামিমাদের উপস্থিতিও মন্দ লাগেনি।
বর্তমান সমাজে যে গল্পগুলো আমরা বলতে চেয়েও বলতে পারিনা চারপাশের ঠিক সেসব গল্পগুলোকে একত্র করে তুলে ধরেছেন পরিচালক কাজল আরেফিন অমি।
বঙ্গ এর প্রযোজনায় নির্মিত এই কনটেন্টের বিশেষত্ব হচ্ছে, সাধারণ গল্পে অসাধারণ নির্মাণ। গল্পের সঙ্গে কমেডি যেমন আলাদা রসদ যোগ করেছে তেমনি ড্রামা ছিল পরিপূর্ণ। সংলাপগুলো সময়ের অসংগতিগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। মোটকথায় জমজমাট স্ক্রিনপ্লের কারণে আড়াই ঘণ্টার এই ওয়েব ফিল্মটি এক বসায় দেখে ফেলা যায়!
আলোচনার পাশাপাশি সমালোচনাও নিতে হয় অমিকে।
এ স প্তা হে
১. হাই পাপা ওয়েব ফিল্ম, নেটফ্লিক্স
২. কিলার সুপ সিজন- ১ ওয়েব সিরিজ, নেটফ্লিক্স
৩. অসময় ওয়েব ফিল্ম, বঙ্গবিডি
৪. সল্টবার্ন ওয়েব ফিল্ম, অ্যামাজন প্রাইম
৫. লিফট ওয়েব ফিল্ম, নেটফ্লিক্স
