রেসিপি দিয়েছেন : মিতা খানম
মিক্সড খিচুড়ি
উপকরণ : পোলাও চাল ২৫০ গ্রাম, মুরগির মাংস ২৫০ গ্রাম, মুগ ডাল আধা কাপ, ফুলকপি টুকরা করে কাটা আধা কাপ, শিম ৪টি, গাজর টুকরা ১ টেবিল চামচ, মিষ্টি কুমড়ার টুকরা আধা কাপ, বেগুন আধা কাপ, পেঁয়াজ কুচি ২টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চামচ, লবণ ১ চা চামচ, পানি ১ লিটার, তেল ৩ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি।
যেভাবে তৈরি করবেন
১. চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে মুরগির মাংস দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে নেড়ে মুগ ডাল ও টুকরা করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন।
২. চাল ও কাঁচামরিচ বাদে একে একে সব মসলা দিয়ে কষান।
৩. কষানো হলে এবার চাল দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করুন।
৪. চাল সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার মিক্সড খিচুড়ি।
মুরগি মাখানি
উপকরণ : মুরগির মাংস ২৫০ গ্রাম, টমেটো ১টি, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচা মরিচ ২টি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া ১ চা চামচ, বাদাম বাটা ১ চা চামচ, তরল দুধ আধা কাপ, চিনি ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরা, বাটার ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ব্লেন্ডারে টমেটো, আদা, রসুন ও কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিন।
২. তেল, ঘি ও দুধ বাদে বাকি সব উপকরণ দিয়ে মুরগির মাংস মেরিনেট করে রেখে দিন ১ ঘণ্টার মতো।
৩. হাঁড়িতে তেল দিয়ে গরম হলে মেরিনেট করা মাংস ঢেলে দিন, কষিয়ে রান্না করুন। এরপর দুধ দিয়ে মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন।
৪. মাখা মাখা হয়ে এলে বাটার দিয়ে নামিয়ে পরিবেশন করুন মুরগি মাখানি।
সবজি
উপকরণ
ধাপ : ১ : ফুল কপি ও পাতা কপি কুচি ১ কাপ, পেঁপে টুকরা ১ কাপ, গাজর ১ কাপ, শিম ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, পানি ১ কাপ।
তৈরি করুন : প্যানের তেল পেঁয়াজ কুচি ভেজে সবজি দিয়ে কষিয়ে হলুদ ও লবণ পানি ও কাঁচামরিচ দিয়ে ঢেকে সেদ্ধ করুন।
ধাপ : ২ : ময়দা ২ কাপ, লবণ সিকি চা চামচ, গরম পানি আধা লিটার, ইষ্ট আধা চা চামচ।
পুরের জন্য : মুরগির মাংস কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি ২টি, আদা ও রসুন বাটা ২ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া সিকি চা চামচ, শসা ১টি, টমেটো কুচি ১টি, গাজর কুচি ১ টেবিল চামচ, ক্যাপসিকাম ১টি, লেটুস পাতা ১টি, কাঁচামরিচ কুচি ১টি, চিলি ফ্ল্যাক্স আধা চা চামচ, গোলমরিচ সিকি চা চামচ, মেয়োনিজ সিকি কাপ, সস ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, চিনি ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ময়দার সঙ্গে লবণ ও ইষ্ট মিশিয়ে গরম পানি দিয়ে ডো তৈরি করে ১ ঘণ্টা রেখে দিন। ডো দিয়ে ৪টি রুটি বানিয়ে বাটার দিয়ে ভেজে নিন।
২. ফ্রাইপ্যানে তেল গরম হলে মুরগির মাংস ভেজে পেঁয়াজ কুচি, আদা ও রসুন মরিচ, ধনে ও জিরা গুঁড়া, সয়াসস দিয়ে রান্না করে নিন।
৩. শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, লেটুস পাতা, কাঁচামরিচ কুচি, মেয়োনিজ টমেটো, সস, লবণ চিনি ও বাকি উপকরণ মিশিয়ে ভাজুন।
৪. রুটির মধ্য দিয়ে রোলের মতো করে পেঁচিয়ে বানিয়ে নিন চিকেন শর্মা বা র্যাপ।
পাস্তা সালাদ
উপকরণ
ধাপ : ১ : দুই রকমের পাস্তা ১ কাপ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ, পানি ১ কাপ।
ধাপ : ২
সালাদের জন্য : ক্যাপসিকাম ১টি, শসা ১টি, টমেটো ১টি, গাজর অর্ধেকটি সব টুকরা করে কাটা, পেঁয়াজ টুকরা করা ১টি, কাঁচামরিচ ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, মেয়োনিজ ৩ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. পাস্তা সেদ্ধ করে নিন সামান্য তেল ও লবণ দিয়ে। সেদ্ধ হলে চালনিতে ঢেলে ঠা-া পানি দিয়ে ধুয়ে নিন।
২. পাত্রে টুকরা করা সালাদের সঙ্গে মেয়োনিজ, সস একে একে বাকি সব উপকরণ মিশিয়ে নিন। সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৩. মুরগির মাংস ও সেদ্ধ ডিম দিয়েও পরিবেশন করুন পাস্তা সালাদ।
