টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণজয়ন্তীর অংশ হিসেবে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয়েছিল এক আনন্দ র্যালির। এতে স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিগণ অংশগ্রহণ করেন।
র্যালির প্রধান আকর্ষণ ছিল ঘোড়ার গাড়ি ও সুসজ্জিত ট্রাকে চড়ে শিক্ষার্থীরা গানের সাথে আনন্দ উল্লাস। শোভাযাত্রার উদ্বোধন করেন স্কুলের প্রিন্সিপাল আনজুম হোসেন। তিনি স্কুলের ৫০ বছরের পথ চলায় সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য। স্বাধীন দেশে তার মা ফাইজি চৌধুরীর হাত ধরে এই স্কুলের যাত্রা শুরু হয়।
আনজুম হোসেন শিক্ষার্থীদের বলেন, প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষা গ্রহণ করে একটি স্মার্ট বাংলাদশ প্রতিষ্ঠায় অংশ নিতে হবে।
টাইনি টটস্ এবং সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গৌরবময় ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিশেষ আনন্দ আয়োজন করা হয়েছে।
