শাহরুখের ‘ডাঙ্কি’ দেখতে চান ব্রিটেন সরকার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ পিএম

বিদেশ পাড়ি এবং অভিবাসন ঘিরেই ছিল শাহরুখ খান ও তাপসী পান্নু অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমার কাহিনি। সিনেমায় তাপসী পান্নুর চরিত্রটি লন্ডন যাওয়ার জন্য মরিয়া। পাঞ্জাবের পাঁচ বন্ধু যারা লন্ডন পৌঁছাতে চায়। ভিটে ছাড়ার কারণ পাঁচ জনের পাঁচ রকম। অবশ্যই শাহরুখ ওরফে হার্ডি তাদের লিডার। সোজা পথে ভিসা নিয়ে যেতে পারছে না তারা। তাই হার্ডি ঠিক করে, ডাঙ্কি মেরেই লন্ডন পৌঁছাবে তারা।

সিনেমার নাম ‘ডাঙ্কি’ হওয়ায় বিভ্রান্তি ছিল অনেকের। তবে সিনেমা মুক্তির পরই স্পষ্ট, বেআইনি পথে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে যে পথে হাজার হাজার মানুষ ভারত থেকে ইংল্যান্ডে ঢোকে, তাকেই বলে ‘ডাঙ্কি রুট’। এমনই এক বিষয়কেই বড় পর্দায় ফুটিয়ে তোলেন পরিচালক রাজ কুমার হিরানি। হাস্যরসের মোড়কে অনেক কঠিন বিষয়কে তুলে ধরেন পরিচালক। এবার সেই সিনেমা দেখতে আগ্রহী ব্রিটিশ সরকার নিজে।

ভারতের দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমা। প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে। রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছে সিনেমাটি। শুধু ভারতের রাষ্ট্রপতি ভবনে নয়, এই সিনেমা দেখানো হয়েছে আমেরিকা, হাঙ্গেরি-সহ বিভিন্ন দেশের দূতাবাসে। এবার ব্রিটিশ সরকার নিজে এই সিনেমা দেখার ইচ্ছা প্রকাশ করেছে।

সূত্রের খবর, এই সিনেমা বর্তমান সময়ে অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরছে যা ভীষণ ভাবে সময় উপযোগী বলেই মত ব্রিটেন সরকারের। সেই কারণেই তারাও দেখতে চাইছেন শাহরুখের ‘ডাঙ্কি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত