প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দুজন রিমান্ডে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:০৩ এএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দীন ইসলাম ওরফে বাদল ও কবির হোসেন দেওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছে আদালত।

গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপপরিদর্শক আতিকুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম শুনানি নিয়ে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার হযয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ২০২৩ সালের ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে ডিএমপির পাবলিক রিলেশন সেন্টারের নিউজ রুমের ই-মেইলে ইংরেজিতে একটি মেইল আসে। সেখানে লেখা, ‘২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর ৪টায় গুলি করা হবে। পুলিশের ক্ষমতা নেই সেই হামলা ঠেকানোর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত