দিনের তাপমাত্রা কমলেও বাড়তে পারে রাতে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও খেপুপাড়ায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশার ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত