সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মামলায় দুজন গ্রেপ্তার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ এএম

কুড়িগ্রামে চাঁদাবাজির মামলায় আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন বলে গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ওসি মাসুদুর রহমান। এর আগে গত মঙ্গলবার রাতে কুড়িগ্রাম সদর ও মোগলবাসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি ধরলা নদীর তীর রক্ষা বাঁধের নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানে ওই দুজন সাংবাদিক পরিচয় দিয়ে সাব-ঠিকাদার জাহিদুল ইসলামের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জাহিদুল ইসলামকে মারধর করে তার কাছে থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত