মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা আলহাজ নুরুচ্ছফা তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তি কামনা করে বাদ আছর মন্ত্রীর চট্টগ্রাম শহরের বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ার সুখবিলাসে নিজ বাড়িসংলগ্ন মসজিদে কুরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থ এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাক্সক্ষীরা। তারা মরহুমের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এ ছাড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল হবে। পাশাপাশি প্রথিতযশা এ আইনজীবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ, চট্টগ্রামে রাঙ্গুনিয়া সমিতি ও শুভানুধ্যায়ীরা দোয়া মাহফিলের আয়োজন করেছে। আগামী রবিবার বাদে জোহর চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল হবে। বিজ্ঞপ্তি
