কিশোরগঞ্জে টমটমের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম

কিশোরগঞ্জে টমটমের ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে কুলিয়ারচর পৌরসভার ব্যাপারী পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুলিয়ারচর পৌরসভার ব্যাপারীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে আক্তার (৩৩) এবং আক্তারের ছেলে আকছার (৬)। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্তার ও তার ছেলে আকছার বাজার থেকে বিভাটেক দিয়ে বাড়ি ফিরছিলেন। উপজেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত টমটম বিভাটেককে সজোরে ধাক্কা দেয়। এতে বিভাটেকে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হন । স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত