রাতের তাপমাত্রা দুই ডিগ্রি হ্রাস পেতে পারে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ পিএম

সারা দেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলা ও মোংলায় ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী-অববাহিকায় মাঝারি থেকে ধন কুয়াশা এবং অন্যত্র হালাকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত