সেনেগালে হঠাৎ প্রেসিডেন্ট নির্বাচন বন্ধের ঘোষণা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৩ পিএম

আফ্রিকার দেশ সেনেগালের প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে প্রচারকাজ শুরুর কয়েক ঘণ্টা আগে দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল নির্বাচন বন্ধের ঘোষণা দিলেন। এ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন একজন। 

গত শনিবার দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেন, ‘প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে জাতীয় আইনসভা এবং সাংবিধানিক আদালতের মধ্যে বিরোধ দেখা দেওয়ার কারণে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হচ্ছে।’ তার এই ঘোষণার প্রতিবাদে সরকারের সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র আবদৌ লতিফ কৌবালি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত