১১ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু এক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে দুজনের মৃত্যু হলো। আর এ বছরে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা। এনিয়ে চলতি বছরে এক হাজার ১৩২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) অধিদপ্তরের কন্ট্রল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, বর্তমানে দেশে ১০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২০ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত