শিক্ষককে রুমে আটকে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

চট্টগ্রামের পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পীযুষ কান্তি পালকে প্রধান শিক্ষকের রুমে আটকে রেখে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক গত রবিবার রাতে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে বিবাদী করা হয়েছে শফিউল আক্তার (৪৮), রাশেদ হোসেন খাদেমী প্রকাশ বাহার (৫০), মোঃ নাছির উদ্দিন (৪৮), তৌফিক ইবনে সালাম (৪৯)। তারা সবাই বর্তমানে আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য। এছাড়াও অজ্ঞাতনামা ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পটিয়া থানার ওসি জসীম উদ্দীন বলেন, এ ঘটনায় স্কুলটির সহকারী শিক্ষক পীযুষ কান্তি দে রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলে তিনি সাড়া দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত