ঢাকায় ফিরলো বিপিএল, টস জিতে বোলিংয়ে দুর্দান্ত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৫ পিএম

সিলেটে লম্বা সময় কাটিয়ে বিপিএল আবার ফিরল ঢাকায়। রাজধানীতে দ্বিতীয় পর্বের শুরুর দিনে রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতেছে দুর্দান্ত ঢাকা। জিতেই তারা নেমেছে দুর্দান্ত ঢাকা।

টেবিলের শীর্ষে থাকা রাইডার্সরা বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই ফেলবে ৬ নম্বরের দল দুর্দান্ত ঢাকাকে।

আজকের ম্যাচ জিততে মরিয়া দুই দলই। রংপুর জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান করবে আরও শক্ত। তবে রংপুরের অন্যতম বড় তারকা সাকিবকে লড়তে হচ্ছে ব্যাটিংয়ে ছন্দে ফেরার জন্য। সিলেট পর্বে বল হাতে জাদুকরী সাকিব ব্যাটিংয়ে পান গোল্ডেন ডাকের স্বাদ।

টানা ৪ হারে বিপিএল ২০২৪ এর পয়েন্ট টেবিলে তলানিতে আছে মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ঢাকা। তাদের নিচে কেবলই সিলেট। ঢাকার জয়ে ফেরার মিশনে সামলাতে হবে রংপুর রাইডার্সের মতো বড় প্রতিপক্ষকে।

দুর্দান্ত ঢাকা একাদশ-

সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবেদিন নাইব, সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

রংপুর রাইডার্স একাদশ-

বাবর আজম, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), ফজলে মাহমুদ রাব্বি, শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত