বোরকা পরে হাসপাতাল থেকে নবজাতক চুরি 

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরের 'আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল' থেকে তিন দিনের এক নবজাত চুরি হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

চুরি হওয়া নবজাতকের বাবা দিপু আলী ভেড়ামারা উপজেলার মহিষাডরা গ্রামের বাসিন্দা। ৫ ফেব্রুয়ারি দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন রিয়া খাতুন।

দিপু আলী জানান, দুপুরে বোরকা পরিহিত এক নারী এসে বাচ্চাটিকে কোলে নিতে চান। এ সময় তার শাশুড়ি ওই নারীর কোলে বাচ্চা দিয়ে নিচে পানি আনতে যান। এই ফাঁকে নবজাততে নিয়ে পালি যান বোরকা পরা ওই নারী।

এটিকে নবজাতকের স্বজনদের ভুল বলে জানিয়েছেন হাসপাতালটির দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা এই হাসপাতালে এই প্রথম। নবজাতক শিশুটিকে তার নানির কাছ থেকে অপরিচিত এক নারী চুরি করে নিয়ে গেছে। স্বজনের কাছে থেকে কেউ যদি তাদের বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকে না।

হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে শনাক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।

দৌলতপুর-ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। নবজাতক শিশুটিকে উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত