চালের মজুদবিরোধী অভিযানে জরিমানা দুই লাখ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

চালের অবৈধ মজুদ প্রতিরোধে সারা দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয়। অভিযানে কয়েক ডজন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ২ লাখ ৩ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এরমধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় ১৮টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ফরিদপুরে ১৭টি প্রতিষ্ঠানে, কুষ্টিয়ায় দুজন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত