সাংবাদিকের বাড়িতে হামলা: কিশোর গ্যাংয়ের অস্ত্রধারী গ্রেপ্তার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৩ এএম

সিরাজগঞ্জের স্থানীয় এক সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গাফফার শেখকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গাফফার সয়াধানগড়া মহল্লার ভেজাল সাবান মোড় এলাকার বাসিন্দা। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর এলাকার সয়াধানগড়া নতুনপাড়া এলাকায় সাংবাদিক আব্দুল হামিদের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন সাংবাদিক আব্দুল হামিদ।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাসিবুল্লাহ জানান, হামলার ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারী গাফফার শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত