ভিএআর এ বেশি ক্ষতি লিভারপুলের লাভ অ্যাস্টন ভিলার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ এএম

চলতি মৌসুমে ভিআরকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। যে ভিএআরকে ভুল সিদ্ধান্ত বদলানোর জন্য আনা হয়েছে, সেটিই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইএসপিএন তাদের এক হিসাবে দেখিয়েছে, ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ভিএআরের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিভারপুল।

ইএসপিএন বলছে, এই মৌসুমে লিভারপুলের বিরুদ্ধে ভিএআর ভুল করেছে চারবার। ব্রাইটন ও উলভারহ্যাম্পটন তিনবার করে ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে। এ ছাড়া আর্সেনাল ও অন্য আট ক্লাব একবার করে ভিএআর এর ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে।

আর ভিএআরের কারণে সবচেয়ে বেশি লাভ হয়েছে অ্যাস্টন ভিলার। ভিএআরের ভুলে তিনটি সিদ্ধান্ত তাদের পক্ষে গেছে। বাকি দলগুলোর মধ্যে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল ইউনাইটেড ও নটিংহাম ফরেস্ট দুবার করে ভুল সিদ্ধান্তের কারণে উপকৃত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত