১৩ বিয়ের পর ধরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম

ময়মনসিংহে নৌবাহিনীর সদস্য পরিচয়ে ১৩ তরুণীকে বিয়ে করার অভিযোগে মহিদুল ইসলাম ওরফে মইদুল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে সহযোগী কুদ্দুস আলীসহ (৩৫) তাকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা। 

গ্রেপ্তার মহিদুল মানিকগঞ্জের দৌলতপুর থানার মোহাম্মদ আলীর ছেলে এবং কুদ্দুস আলী ময়মনসিংহের তারাকান্দার নগুয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার জানান, মহিদুল নৌবাহিনীতে এমএলএস পদে দুই বছর চাকরির পর বিভিন্ন কারণে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি নৌবাহিনীর সদস্য পরিচয়ে মানিকগঞ্জে তিনটি, টাঙ্গাইলে তিনটি, কিশোরগঞ্জে এক ও ময়মনসিংহে ছয়টি বিয়ে করেন। এক প্রতিবন্ধী নারীকে বিয়ে করে সরকারি ভাতার টাকা আত্মসাৎ করেন। মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে একের পর এক বিয়ে করে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন সে। মহিদুলের গ্রেপ্তারের খবরে তার ছয় স্ত্রী উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকেই টাকা উদ্ধার ও মহিদুলের কঠিন বিচার দাবি করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত