আফগান ব্যাটিং যেনো তাসের ঘর

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম

তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় শুরুতে উইকেট হারানো দলকে টানলেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। তাদের দুজনের ফিফটিতে পথেই ছিল আফগানিস্তান। কিন্তু এরপর হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের ব্যাটিং। ২৫ রান তুলতে শেষ ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বড় হারের তেতো স্বাদ পেল আফগানরা।

পাল্লেকেলেতে রবিবার দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের জয় ১৫৫ রানে। ৩০৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দিয়েছে স্রেফ ১৫৩ রানে। মাত্র ১০ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে আফগানরা। হাসারাংগা ও মাদুশংকা তুলে নেন ৬ উইকেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত