ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সেমবার সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাবেয়া আক্তার। এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপসচিব, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, একাডেমি সুপারভাইজার কফিল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়া, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক কমিটির সভাপতি কাজী তারেক, জাহানারা হক মহিলা কলেজের প্রভাষক সুভাষ সাহা, নাসরীন নবী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দু রাজ্জাক, কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা কামাল আহাম্মদ খান, বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র আসাদুজ্জামান খোকন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্টের সাধারণ সম্পাদক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক জালাল হোসন মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অলক চক্রবর্তী ও মো. শাহাদাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য, হাজী আব্দুর রহিম মিয়া, দেওয়ান জসীম উদ্দীন, বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও ২০২৪ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা।
প্রধান অতিথি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো কলেজে ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।
