আরও ৫১ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

সোমবার সকাল ৮টা থেকে পরবার্তী ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৬৭১ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার একজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮৪ জনের।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখিত সময়ে ৫৭ জন করোনা রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৮৫৪ জন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৫৯টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত