নাটোরে স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেপ্তার ২

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে নাটোর শহরের হরিশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। 
গ্রেপ্তার দুজন হলেন, জেলার জামনগর ইউনিয়নের আতাহার আলী (৪২) ও তার ছেলে অন্তর আহম্মেদ (১৯)। 

নাটোর র‌্যাব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি সকালে বাগাতিপাড়ার উপজেলার নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার রাস্তায় দশম শ্রেণির এক ছাত্রী অপহৃত হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করেন। 

তথ্যের একপর্যায়ে গতকাল রাতে র‌্যাব সদস্যরা নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে অপহরণের মূল হোতা অন্তর আহম্মেদ ও তার বাবা আতাহার আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের নিকট থেকে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। 

রাতেই তাদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়। বাগাতিপাড়া থানার ওসি মো. নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত