ইন্দোনেশিয়ায় চলছে জাতীয় নির্বাচন। বুধবার সকাল থেকেই সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় একদিনের নির্বাচন এটি। এই নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী লড়ছেন।
এই নির্বাচনের মধ্যে দিয়ে দেশটির নতুন প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হবে। খবর আল জাজিরা।
ইন্দোনেশিয়ার নির্বাচন প্রতিবারই বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়। দেশটি আকারে বিশাল। ছোট-বড় মিলিয়ে মোট ১৮ হাজার দ্বীপ আছে দেশটিতে। তিনটি টাইম জোনে ভোটগ্রহণ চলছে। আজকের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে।
এবারের নির্বাচনে ১৮ হাজার দ্বীপে ২০ হাজার ৬০০ পদে প্রায় দুই লাখ ৫৯ হাজার জনের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবার মনযোগ প্রেসিডেন্ট পদের দিকে।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো এক দশক ধরে দক্ষিণপূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনীতির দেশটিকে শাসন করে আসছেন। পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করা উইদোদোকে এবার সরে দাঁড়াতে হবে।
এবারের নির্বাচনে উইদোদোর বড় ছেলে তার সাবেক প্রতিদ্বন্দ্বী প্রাবোউও সুবিয়ান্তোর রানিং পার্টনার হয়েছেন। এ মধ্য দিয়ে উইদোদোর সুবিয়ান্তোকে সমর্থন দেওয়ার ইঙ্গিত মিলেছে। এছাড়া নির্বাচনের প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে আছেন জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।
ভোট উপলক্ষে ২৮ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ লাখের বেশি কেন্দ্রে আজ ভোট নেওয়া হচ্ছে। ছয় ঘণ্টা ধরে ভোট গ্রহণ চলবে। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলের দিকে ভোট গ্রহণ শেষ হবে।
হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ