মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবোঝাই বাস থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ২ জনকে আটক করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হাঁষাড়া এলাকায় নড়াইল এক্সপ্রেস পরিবহনে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ আটক করা হয় যশোরের বেনাপোলের আব্দুল মান্নানের ছেলে মো. মোস্তফা (৩৫) ও যশোরের নিমটা এলাকার হামিদ মন্ডলের ছেলে নাজিম মন্ডলকে (৩৪)।
×
