খুলশীতে ১০১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৪ 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০১ বোতল বিদেশি মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর/দক্ষিণ)। মাদক পাচারে ব্যবহৃত একটি জিপ জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ার্লেস মোড় এবং হাবিব লেইন থেকে এসব মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজন হলেন মো. কামাল হোসেন ওরফে টিটু (৩৬), মো. ইলিয়াস (৪৬), মো. নাসির (৪৫) ও মো. নওশাদ হোসেন (৬২)।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশবার সাদিরা খাতুন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সিএমপির খুলশী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত