টাঙ্গাইলের মধুপুরে দুটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এঘটনায় আহত হন আরও একজন।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের উপজেলার নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বোয়ালী এলাকার সিহাব উদ্দিনের ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার আজিজুল হকের ছেলে তানভীর হাসান (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর হাসান ও মারুফ হাসান ধনবাড়ী থেকে মোটরসাইকেলযোগে মধুপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে বনি আমিন অরেঞ্জও মোটরসাইকেলযোগে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে, মোটরসাইকেল দুটি মধুপুর-জামালপুর মহাসড়কের নেকিবাড়ী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তবরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় আহত ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মারুফ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
