বীকন-Eggnovo চুক্তি সই

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৯ পিএম

বাংলাদেশের প্রথমসারির ফার্মাসিউটিক্যালস্ কোম্পানি, ‘বীকন ফার্মাসিউটিক্যালস্ পিএলসি’ এবং স্পেনের ‘Eggnovo’-এর মধ্যে একটি চুক্তি হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে বীকন ফার্মাসিটিক্যালস্ পিএলসি’র প্রধান কার্যালয় ভবনে চুক্তিটি অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে বীকন ফার্মাসিউটিক্যালস্ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ এবাদুল করিম এবং স্পেনের ‘Eggnovo’-এর কর্ণধার খোয়ান পাবলো গাযেগো উপস্থিত ছিলেন।

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে বীকন ফার্মাসিউটিক্যালস্ পিএলসি’র অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এখন থেকে বিশ্বের স্বনামধন্য Organic Eggshell Calcium প্রস্তুতকারী কোম্পানি Eggnovo, বাংলাদেশে শুধুমাত্র বীকন ফার্মাসিউটিক্যালস্ পিএলসি-কে Organic Eggshell Calcium সরবরাহ করবে-মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, Eggnovo- ই বিশ্বে প্রথম Organic Eggshell Calcium আবিষ্কার এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত