একুশে চেতনা পরিষদের সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৬ পিএম

একুশে চেতনা পরিষদ (যুক্তরাষ্ট্র) আয়োজন করেছে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে সেমিনার ও ভাষাসংগ্রামী সম্মাননা। গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, গবেষক মফিদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদ ইকবাল, ভাষা আন্দোলন গবেষক ড. এম আবদুল আলীম ও আলোকচিত্রী আক্কাস মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. ওবায়েদুল্লাহ মামুন। সংগঠনের এটি অষ্টম সেমিনার।

ভাষা আন্দোলনে ঐতিহাসিক অবদান রাখায় এ বছর সম্মাননা প্রদান করা হয় সাবেক প্রধানমন্ত্রী শহিদ তাজউদ্দীন আহমদ, ব্যারিস্টার আমীর-উল ইসলাম এবং কবি মাহবুবুল আলম চৌধুরীকে। একুশের কবিতা পাঠ ও সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন বাচিকশিল্পী আশরাফুল আলম, শিল্পী করিম হাসান খান, শিল্পী নাসিমা শাহীন, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী নাদিয়া আরেফিন শাওন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিক সুলায়মান ও আলোকচিত্রশিল্পী সাহাদাত পারভেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত