খাল দখলমুক্ত করতে বাধা, আ.লীগ-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০২ এএম

নাটোরের সিংড়ায় খাল দখলমুক্ত করতে বাধা দেওয়ায় এবং খাল দখলের অভিযোগে গত শনিবার আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ডাহিয়া ডুবন্ত ব্রিজ থেকে সোনাপাতিল পর্যন্ত খালের ৭ কিলোমিটার অংশ দখলমুক্ত করে।

এ সময় খাল দখলের অপরাধে ডাহিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আন্ডু, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন বেগসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যরা হলেন রহিদুল ইসলাম ও খান মাহমুদ সরদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত