পরকীরার জেরে বিচ্ছেদ হয়েছে কলকাতার অভিনেতা কাঞ্চন মল্লিক। দুজনের বনিবনা না হওয়া সহ বেশ কিছু কারণ দেখিয়ে অনেক আগেই আদালতের দারস্থ হয়েছিলেন অভিনেতা ও তার স্ত্রী পিংকি। গেল ১০ জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের।
বিচ্ছেদের মাস পার না হতেই ফের বিয়ের পিঁড়িতে বসলেন কাঞ্চন। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেতা, যার কারণেই বিচ্ছেদের প্রসঙ্গ আসে। এবার সেই শ্রীময়ীকেই বিয়ে করলেন কাঞ্চন।
অভিনেতা জানান, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে রেজিস্ট্রি করে বিয়ে সম্পন্ন করেছেন তারা। এটি কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে।
অভিনেত্রী শ্রীময়ী বলেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না যে ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দুজনে মিলে সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর কথা ভাবছি।’
৫৩ বছর বয়সী কাঞ্চনের সঙ্গে থাকার প্রসঙ্গে শ্রীময়ী বলেন, ‘আপাতত মায়ের কাছেই রয়েছি। ৬ মার্চের পর থেকে দুজনে এক সঙ্গে থাকা শুরু করব।’
আগামী ৬ মার্চ সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন কাঞ্চন-শ্রীময়ী। তবে বিয়ের অনুষ্ঠান কোথায় হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। প্রাথমিকভাবে অতিথিদের তালিকা তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, টিভি অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাঞ্চন মল্লিক। ২০২১ সালে পিংকি অভিযোগ করেন, শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের পরকীয়া সম্পর্ক রয়েছে। এরপর কাঞ্চন-পিংকির মাঝে তৈরি হয় চূড়ান্ত তিক্ততা।
দীর্ঘদিন আলাদা থাকার পর গত ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। আর এরই মধ্যে তৃতীয়বারের মতো বিয়ে করলেন কাঞ্চন। তবে শ্রীময়ীর এটি প্রথম বিয়ে।
দীঘিকে বুলিং, ক্ষিপ্ত ভাবনা