ছত্রপতি শিবাজির ভূমিকায় রীতেশ দেশমুখ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৩ পিএম

ছত্রপতি শিবাজির জীবন নিয়ে সিনেমা দিয়ে পরিচালনায় ফিরছেন বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ। শুধু তাই নয়, তিনি নাকি সিনেমায় শিবাজির ভূমিকায় অভিনয়ও করবেন! অভিনেতার সামাজিক মাধ্যমের বার্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

অপরদিকে প্রথম ছবি ‘বেদ’-এর সাফল্যের পর দ্বিতীয়বার পরিচালনার কাজে হাত দিয়েছেন রীতেশ। হিন্দি ও মরাঠি— এই দুটি ভাষায় তৈরি হবে ছবিটি।

 
এদিকে অনেক দিন আগে অভিনেতা অক্ষয় কুমার বলেছিলেন, তিনি ছত্রপতি শিবাজির ভূমিকায় দেখতে চান রীতেশ দেশমুখকে। টেলিভিশনের পর্দায় একাধিক বার ঘুরেফিরে এসেছে ছত্রপতি শিবাজির কথা। এ বার বড়পর্দায় আসছে শিবা্জি। 

‘রাজা শিবাজি’ ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক সন্তোষ সিভান। এছাড়াও ছবির সঙ্গীতের দায়িত্বে আছেন অজয়-অতুল জুটি। 

আগামী বছর বড়পর্দায় আসার কথা রয়েছে সিনেমাটির। ছবিটির প্রযোজক রীতেশের স্ত্রী জেনেলিয়া দেশমুখ। এছাড়া জেনেলিয়ার সঙ্গে সহ-প্রযোজক হিসাবে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত