কারাগারে আটক বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের স্ত্রী ও ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাড. ওয়ারেস আলী মামুন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তার উত্তরাস্থ বাসভবনে সাক্ষাতকালে তারা শরীফুল আলমের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।
গত ৪ নভেম্বর ভোরে গোয়েন্দা পুলিশ শরীফুল আলমকে ভৈরব থেকে আটক করে। তার বিরুদ্ধে নতুন ও পুরাতন মিলিয়ে ৩২টি মামলা রয়েছে।
