১৯৯৫ সালে মুক্তি পায় শাহরুখ খান ও সালমান খানের করণ অর্জুন। করণ অর্জুনকে একত্রে দেখতে পর্দায় মুখিয়ে থাকেন উপমহাদেশের ভক্তরা। তবে ভক্তদের সেই আশা পূরণ না হলেও পাঠান ও টাইগারকে একসঙ্গে দেখতে পারবেন। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম। ‘টাইগার ভার্সেস এবং পাঠান’ ছবিটির জন্য মুখিয়ে আছেন ভক্তরা। দুই সুপার স্পাই ‘টাইগার’ আর ‘পাঠান’ মুখোমুখি হবেন। সম্প্রতি পাওয়া গেল সিদ্ধার্থ আনন্দের এই ছবির নতুন হালনাগাদ। এই ছবিতে সালমান ও শাহরুখের লড়াই দেখানো হবে। ছবির শুটিং হবে টানা ১০০ দিন। শুরু হবে ২০২৬ সালে। ছবির এখনো অনেক প্রস্তুতি বাকি। এক ছবিতে সালমান ও শাহরুখকে নেওয়া মানে প্রত্যাশাও বেশি। তাই কোনো কিছুতে কমতি রাখতে চান না আদিত্য চোপড়া। প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। সিনেমাটি ২০২৭-এ মুক্তি পাবে।
×
