বজ্রপাতে সিরাজগঞ্জে কৃষকের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৩ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর কাদাই নঙ্গরপাড়ার কৃষক হাবিব ব্যাপারী (৩৬) গতকাল বৃহস্পতিবার সকালে জমি থেকে সরিষার বোঝা আনতে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। তিনি ওই গ্রামের লিয়াকত আলী ব্যাপারীর ছেলে।

এলাকাবাসী জানান, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দুইদিন আগে তুলে জমিতে জড়ো করে রাখা সরিষার বোঝা আনতে যাওয়ার সময় বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত