নাচের মঞ্চে ‘মৃত্যু’, কেঁদে ভাসালেন মাধুরী!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম

ডান্স দিওয়ানে সিজন চারের প্রমোতে একটি শিশুকে তার সঙ্গীর সাথে পারফর্ম করতে দেখে ভেঙে পড়েছিলেন মাধুরী দীক্ষিত। সঙ্গে অশ্রুসিক্ত চোখে ধরা পড়েন সুনীল শেঠিও।

সদ্য প্রচারে আসা নতুন প্রমো ভিডিওতে মাধুরী ও সুনীলকে দেখা গেছে অশ্রুসিক্ত নয়নে। ২০১১ সালে হৃতিক রোশনের ‘অগ্নিপথ’ সিনেমার ‘আভি মুঝ মে কাহিন’ গানে পারফর্ম করেন দুই প্রতিযোগী ১৮ বছরের হর্ষা ও ৮ বছরের দীবংশ। তাদের নাচ দেখে বারবার চোখের পানি মুছছিলেন মাধুরী।

অভিনয়ের এক পর্যায়ে হর্ষকে দীবংশের প্রাণহীন দেহকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতে দেখা যায়। যা দেখে সুনীল শেঠি এবং মাধুরী দুজনেই মঞ্চে এরকম আবেগঘন পারফরম্যান্স দেখে কেঁদে ফেলেন।

ডান্স দিওয়ানে-এর চতুর্থ সিজনের সম্প্রচার শুরু হয় ৩ ফেব্রুয়ারি থেকে। বিচারকের ভূমিকায় রয়েছেন মাধুরী দীক্ষিত ও সুনীল শেঠি এবং উপস্থাপকের ভূমিকায় কমেডিয়ান ভারতী সিং।

এই ভিডিওর প্রতিক্রিয়া জানিয়ে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। খুব কষ্ট হয়েছে।’ আরেকজনের মন্তব্য, ‘মাধুরীর কান্না দেখে অন্তত আমার মনে হয়নি টিআরপি পেতে নাটক করছে।’ এদিন সাদা রঙের একটি শাড়ি পরে রিয়েলিটি শো-এর মঞ্চে এসেছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত