হঠাৎ গান গাইলেন রওশন এরশাদ, সুর মেলালেন নেতাকর্মীরা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

জাতীয় পার্টির একাংশের সভাপতি রওশন এরশাদের নেতৃত্বে তার বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেলে এই মত বিনিময় সভায় নিজের বক্তব্য শেষ করে রওশন এরশাদ জাপার দলীয় সংগীত ‘নতুন বাংলাদেশ গড়ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম’গেয়ে ওঠেন। ছেলে সাদ এরশাদ ও উপস্থিত জাপার নেতাকর্মীরাও তার সঙ্গে সুর মেলান।

রাজধানীর গুলশানে রওশন এরশাদের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জাপা কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা। এছাড়াও উপস্থিত ছিলেন রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ নেতাকর্মীরা। 

মতবিনিময় সভায় রওশন এরশাদ বলেন, ‌‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি অনুরক্ত নেতাকর্মীদের মধ্যে কোনো মতানৈক্য নেই। যারা পল্লীবন্ধুকে মুছে ফেলতে চায়—তারা আলাদা থাকতে পারে। আমি কোনোভাবেই পার্টিকে ছোট করতে পারি না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত